editor
প্রকাশিত: 11:20 AM, October 6, 2026
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক, মিছিল ও রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, পশ্চিম কালারুকা ইসলামগঞ্জ এলাকার জমির আলীর ছেলে সিরাজুল ইসলাম ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। বর্তমানে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বিভিন্ন ধরনের সরকারবিরোধী তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজুল ইসলামের সঙ্গে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার রাজনৈতিক যোগাযোগ ছিল। তাঁদের দাবি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। ২৪শের জুলাই আন্দোলনের সময় নগরের তেমুখী, মদিনা মার্কেট ও বন্দর বাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলায় সিরাজুলের সম্পৃক্ততার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন।
স্থানীয় সূত্র আরও দাবি করে, জাতীয় ও স্থানীয় বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজুল। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে সিরাজুলের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফের সংগঠিত করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
এছাড়াও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধ পণ্য চোরাচালান ও বিদেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততা সহ আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় ভূমিকা রাখার অভিযোগও করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই ওই সময় এসব হয়রানি করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পান। তাঁদের দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করা, কথিত গোপন বৈঠক ও মিছিলের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে চোরাচালান, মানবপাচার এবং অতীতে রাজনৈতিক হয়রানির অভিযোগগুলোও পৃথকভাবে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম দাবি করেন, তিনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন এবং জুলাইয়ের গণআন্দোলনের সময় মালয়েশিয়ায় ছিলেন।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও