editor
প্রকাশিত: 3:42 PM, October 26, 2020
বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী, সাবেক সরকারী উচ্চ পদস্হ কর্মকর্তা ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির (৮০) আজ সোমবার বিকাল ৫ টায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।
৬০এর দশকের প্রারম্ভে এমসি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন তিনি। মৌলভীবাজার সরকারী কলেজে শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করলে ও পরবর্তীতে পকিস্তান ট্যাক্সেশন সার্ভিসে যোগদান করেন।স্বাধীনতা পরবর্তীতে টিএন্ডটি বোর্ডের সদস্য,প্রধানমন্ত্রীর একান্তসচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি ৪৫ বৎসর বয়সে সরকারী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এদিকে তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড.একে আব্দুল মুবিন , সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, জালালাবাদ ভবন ট্টাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী, সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদ শিক্ষা ট্টাষ্টের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফরাস উদ্দিন, সেক্রেটারী জালাল আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন