editor
প্রকাশিত: 6:57 PM, January 24, 2026
সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জেসিপিএসসি জাতীয় পর্যায়ে দ্বিতীয় (২য়) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানের এই অভাবনীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন প্রতিষ্ঠান প্রধান জেসিপিএসসি-এর অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী, এমফিল, এইসি বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ)’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠানে অব্যাহত অর্জনের মধ্যে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে ২য় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, কলেজ শাখা), ক্রীড়া ক্ষেত্রে জেলা পর্যায়ে বাস্কেটবল ও হকিতে চ্যাম্পিয়ন এবং অ্যাথলেটিকসে ১৮টি পদক অর্জন করেছে।
এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, সঠিক নেতৃত্ব, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। “পরিশ্রম যখন মেধার সাথে মেশে, তখন সাফল্য আসে ইতিহাস হয়ে” এই মূলমন্ত্রকে ধারণ করেই জেসিপিএসসি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
অধ্যক্ষ লে. কর্নেল মাইমুনুল করিম চৌধুরী এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও জেসিপিএসসি শিক্ষার গুণগত মান ধরে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে।
সিলেটের এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে