editor
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
গত বছরে ৫৫০ কোটি টাকা মুনাফা করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. (জেটিডিসিএল)। সিলেট অঞ্চলে গ্যাসের বিপনন ও সরবরাহকারী এই প্রতিষ্ঠানটির সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলার বোর্ড রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে সভায় জানানো হয়, ২০১৯-২০২০ অর্থ বছরে জেটিডিসিএল ৩৭৭৪.৭০১ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২৬১৯.৫৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ২০৩.৩১ কোটি টাকাসহ মোট ২৮২২.৮৯ কোটি টাকা রাজস্ব আয় করে। গত অর্থ বছরে কোম্পানি ২৫০.২২ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে।
সভায় জানানো হয়, গত অর্থবছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর, আমদানী শুল্ক ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে মোট ১৪১.৩৪ কোটি টাকা জমা দেয়া হয়েছে। যা গত অর্থ বছরে ছিল ১২৫.৪৪ কোটি টাকা। সাধারণ সভায় কোম্পানির ২০১৯-২০২০ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালকগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
2 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
1 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।