editor
প্রকাশিত: 8:28 PM, February 22, 2025
সিলেটের সময় :: জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ইং ও ২০২৩-২৪ ইং বৎসরের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন প্রধান কার্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো. আব্দুল মুকিত জাকারিয়া, সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, মোঃ নিজাম উদ্দিন ও সলিল বরন দাশ। আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন জটিলতা নিরসন এবং এসোসিয়েশনের আরো বিবিধ সমস্যা সমাধান করে একটি সুষ্ট নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্তির পর আহবায়ক কমিটির প্রধান মো. আব্দুল মুকিত জাকারিয়া এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের গঠনতন্ত্র ধারা নং ৫-ক অনুযায়ী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন