editor
প্রকাশিত: 7:32 PM, April 2, 2026
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওটি উদ্বোধন করা হয়।
অপারেশন থিয়েটার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো: সারওয়ার আলম।
উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসায় জালালাবাদ চক্ষু হাসপাতাল দীর্ঘদিনের একটি সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা সম্ভব। হাসপাতালের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ও সমিতির সাধারণ সম্পাদক ডা. মো: নাসির উদ্দিন। তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের স্বল্পমূল্যে মানসম্মত সেবা বজায় রেখে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির লক্ষ্যে আউটডোর রোগীর সংখ্যা ও অপারেশনের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি হাসপাতালের আধুনিকায়নে কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
হাসপাতালের পরিচালক ডা. এম. এ. মতিন হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধান করার জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সমিতির সদস্য সৈয়দ কাওছার আহমদ অ্যাডভোকেট, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো: নাহিয়ান বখত এবং মেডিকেল অফিসার মো: মোস্তাফিজুর রহমান।
এর আগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন হাসপাতালে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন