editor

প্রকাশিত: 6:27 PM, March 13, 2025

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী, সুপ্রসিদ্ধ ও সর্ববৃহৎ আঞ্চলিক ছাত্রসংগঠন “জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে এক বর্ণিল নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সিলেট বিভাগীয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহমাদ রায়হান ফারহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের স্বনামধন্য চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। কোষাধ্যক্ষ রুবেল আহমদ রাহীর স্বাগত বক্তব্যে সূচিত এই নবীনবরণ ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের মান্যবর সদস্য (গ্রেড-২) জনাব ড. মো: জিয়াউল ইসলাম মুন্না, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সাবেক সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু ও জনাব এড. জসিম উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. তপন কুমার পালিত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শ্রদ্ধাভাজন প্রভাষক মো: হারুন মিয়া সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে নবাগত শিক্ষার্থীদের টি-শার্ট, ক্রেস্ট, কাস্টমাইজড কলম ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদানের পাশাপাশি সিলেট বিভাগের সমৃদ্ধ ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সবার অংশগ্রহণ এক মিলনমেলায় রূপ নেয় এবং ইফতারের মাধ্যমে সৌহার্দ-সম্প্রীতির দৃশ্য ফুটে ওঠে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

1 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
6