editor

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

জালালাবাদ থানায় ওপেন হাউস ডে : ওসি অকিল উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ ভূক্তভোগীদের

জালালাবাদ থানায় ওপেন হাউস ডে : ওসি অকিল উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ ভূক্তভোগীদের

7

বদরুর রহমান বাবর
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে থানার ওসি অকিল উদ্দিন আহম্মেদেও বিরুদ্ধে অভিযোগের অঙ্গুলি তুলেছেন ভূক্তভোগীরা। যোগদানের পর থেকে জালালাবাদ থানা এলাকায় বেড়েছে অপরাধ অপকর্ম। নৌপথে চাঁদাবাজি, ইভটিজিং, মাদক, জুয়াসহ প্রবাসীদের জায়গা জমি দখলে সহযোগিতা, টাকার বিনিময়ে মামলা রেকর্ডসহ ভূক্তভোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। সিলেটের নবাগত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের উপস্থিতিতে গতকাল রোববার থানা কম্পাউন্ডে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে জালালাবাদ থানার আওতাধীন ৬টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভূক্তভোগীদের অভিযোগ বাদাঘাট সেতুতে বিভিন্ন ধরণের বেলেল্লাপনাসহ সন্ধ্যার পর থেকে ছিনতাইর ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে। এর জবাবে পুলিশ কমিশনার তাৎক্ষনিকভাবে বাদাঘাট সেতুতে সোমবার থেকে পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডে মাদক ও জুয়ার বিষয়টি আগামী এক মাসের মধ্যে থাকবে না বলে নিশ্চিত করেন তিনি। কয়েকজন ছাত্রীর ইভটিজিং সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কমিশনার জানান, পুলিশের দুটি উইং সিলেটের বিভিন্ন এলাকার ইভটিজার ও চাঁদাবাজদের তালিকা তৈরি করছে।
এছাড়া ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন সিলেটের জালালাবাদ থানাধীন বড়গুল হযরত শাহ ওলী উল্লাহ জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফিজ মাওলানা রইছ উদ্দিন। তিনি বলেন, নানা কারণে স্থানীয় একটি অপরাধী চক্র মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে আসছে। এ অপরাধী চক্রের সরাসরি ইন্দনদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন জালালাবাদ থানার দীর্ঘদিন ধরে থানা অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ। তিনি বিভিন্ন সময়ে এ চক্রের সদস্যদের দিয়ে মাদ্রাসার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছেন। বৃহত্তর সিলেট অঞ্চলের বাসিন্দা হওয়ার কারণে ওসি অকিল উদ্দিন আহমদ জালালাবাদ থানায় যোগদানের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি দুর্বৃত্ত চক্রের নিয়ন্ত্রক হয়ে উঠায় নানা সময়ে থানা এলাকায় বিভিন্ন ধরণের অপকর্মের ঘটনা ঘটে থাকে। থানায় সাধারণ মানুষ গেলে নানা ধরণের হয়রানি করা হয়। টাকা ছাড়া মামলা রেকর্ড না করাসহ মামলার এজাহার পরিবর্তনেও ওসি অকিল উদ্দিন আহমদ সিদ্ধহস্ত। তার নিয়ন্ত্রণে থাকা অপরাধীদের বিরুদ্ধে কোনো এজাহার গেলে তা থেকে অপরাধীদের নাম কেটে দেওয়াসহ নতুন করে এজাহার গ্রহণ ও তার তার পছন্দের অপরাধীদের পক্ষ থেকে পাল্টা মামলা রুজুর নজিরও রয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর জালালাবাদ থানায় মামলা দায়ের করতে গেলে মামলার প্রধান আসামি উমর ফারুক বাপ্পীর নাম থাকলে মামলা রেকর্ড হবে না বলে এজাহার ফিরিয়ে দেন। পরবর্তীতে তিনি থানার কম্পিউটারে একটি এজাহার প্রিন্ট করে আমার স্বাক্ষর নিয়ে বাপ্পীর নাম বাদ দিয়ে ০২ অক্টোবর মামলা রেকর্ড করেন। মামলা রেকর্ড করার জন্য ওসি অকিল উদ্দিন নিজে বিভিন্ন তারিখে ১৫০০০ টাকা, থানার এসআই হান্নান এর মাধ্যমে ৬০০০টাকা, অপর এসআই আশরাফ এর মাধ্যমে মদিনা মার্কেট ও মাদ্রাসা থেকে দু দফায় ৮০০০ টাকা নিয়ে আমার মামলা রেকর্ড করেন। এছাড়া আমার মামলার আসামিদের গ্রেফতার করার তাগিদ দিলেও বাপ্পী ও তার সহযোগিদের গ্রেফতারে কোনো উদ্যেগে নেয় নি থানা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জালালাবাদ থানা পুলিশিং কমিটির সভাপতি ও ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. হিরণ মিয়া, জালালাবাদ থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, ৮নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক সুদিপ দে, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজনুল ইসলাম নজু, জুনেদ মাস্টার, গিয়াস মেম্বার প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
6