editor
প্রকাশিত: 4:20 PM, October 17, 2020
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা বিট নং-২১ এর উদ্যোগে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিট ২১ এর সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এ.এস.আই জাহাঙ্গীরের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন প্রভাষক সেলিম আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার শাহনূর মিয়া, ৩নং ওয়ার্ড মেম্বার সইল মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার কাঁচা মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুজ জাহের, মহিলা মেম্বার শোখতেরা বেগম, ইউপি সচিব তোফায়েল হোসেন, সমাজসেবী নূর জাহান বেগম।
২১নং বিট সহকারী অফিসার এএসআই মো. মানিক মিয়ার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১নং বিট ইনচার্জ এসআই রঞ্জিত রায়, সহকারী ইনচার্জ এসআই আশরাফুল সিদ্দিকী, সমাজসেবক জমির উদ্দিন, আব্দুল করিম, মহিলা সদস্য হোসনে আরা, আব্দুর রজিত, জুনেদ আহমদ, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, হাজী আব্দুল মোতলিব, আব্দুল হক, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মো. আমজাদ আলী, তালী লীগের আহবায়ক মো. আকুদ্দোস আলী, শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধার সন্তান মো. সাদু মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব। তিনি অপরাধ দমনে প্রতিটি নাগরিককে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন