editor

প্রকাশিত: 5:23 PM, December 23, 2024

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি ‘সিলটি পাঞ্চায়িতের

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি ‘সিলটি পাঞ্চায়িতের

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে সকল জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে বহু নির্বাচন জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এবং জনগণের ভোটাধিকার বঞ্চনার ফলে এসব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা তাদের বৈধতা হারিয়েছেন।
বিবৃতিতে তারা আরো বলেন, জালিয়াতি এবং বিনা ভোটে নির্বাচিত সকল জনপ্রতিনিধি-প্রধানমন্ত্রী, মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ যারা সরকারের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, তাদের সব অর্থ সুদে-আসলে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিতে হবে। এই ধরনের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা গ্রহণ করা জনগণের অর্থের অপচয় এবং দুর্নীতির শামিল। অবৈধ নির্বাচন প্রক্রিয়ার কারণে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে, যা জনগণের কষ্টার্জিত অর্থ।
সিলটি পাঞ্চায়িতের নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনগণের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং এ ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক