editor

প্রকাশিত: 3:51 PM, October 11, 2025

জাল বিবাহ নিবন্ধনে ঘুষ লেনদেন ৬৫ লাখ, সিলেট জেলা রেজিস্ট্রারের কক্ষে তুলকালাম

জাল বিবাহ নিবন্ধনে ঘুষ লেনদেন ৬৫ লাখ, সিলেট জেলা রেজিস্ট্রারের কক্ষে তুলকালাম

সিলেটের জেলা সাব রেজিস্ট্রারের অফিস কক্ষে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রারের আইডি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডি ব্যবহার করে সিলেট থেকে আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ে তিনটি নিকাহ আবেদন পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় যাচাই করে দেখে ওই তিনটি আবেদন জাল। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হলে তাৎক্ষণিক ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করা হয়েছে। পরে এ নিয়ে বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রারের অফিস কক্ষে ঘটনায় জড়িত অফিস সহকারী রিয়াদ তুলকালামকাণ্ড ঘটিয়েছে।

অভিযোগ উঠেছে, শাহজাদা রিয়াদ ওই তিনটি নিকাহ আবেদন থেকে তিনজনের কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। মন্ত্রণালয়ে তিনটি বাতিল হওয়ার পর রিয়াদ ক্ষেপে গিয়ে জেলা রেজিস্ট্রারকে অফিস কক্ষে তালা মেরে জোরপূবর্ক স্বাক্ষর নিতে চায়। পরে অফিসের অন্য কর্মচারীরা জেলা রেজিস্ট্রারকে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে মন্ত্রণালয় ও সিলেটে তোলপাড় চলছে।

জেলা রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার সিলেটের জেলা রেজিস্ট্রারের নিকাহ আইডিটি অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহজাদা রিয়াদ গোপনে ব্যবহার করে তিনটি নিকাহ আবেদন মন্ত্রণালয়ে পাঠান। মন্ত্রণালয় ওই তিনটি নিকাহ জাল বলে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরে মন্ত্রণালয়ের সেকশন-৭ থেকে জেলা রেজিস্ট্রারকে জানানো হয়। তখন জেলা রেজিস্ট্রার জানান, এগুলো তিনি পাঠাননি। সঙ্গে সঙ্গে ওই তিনটি নিকাহ আবেদন বাতিল করে মন্ত্রণালয়। সিলেটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়।
খবর নিয়ে মন্ত্রণালয় জানতে পারে ওই তিনটি নিকাহর কাজ করে দেয়ার জন্য ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ধরা পড়ায় তিনটি আবেদন বাতিল হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয়ে বাতিল হওয়া আবেদনগুলো হচ্ছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফখরুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমদ ও হবিগঞ্জের তাসলিমা। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে যেতে অ্যাম্বেসীতে বিবাহ নিবন্ধনের কাগজ দেখানো লাগে। সিলেটের প্রবাসীদের অনেকের বিবাহ নিবন্ধনের ভলিয়মে ত্রুটি-বিচ্যুতি করেন কাজীরা। ভলিয়মের এই ত্রুটি সারাতে হলে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করে নিকাহ নিবন্ধন করেন প্রবাসীরা। বিদেশ যেতে অ্যাম্বেসীর জরুরি প্রয়োজনের কারণে অনেকে বড় অঙ্কের ঘুষ লেনদেনে কাজটি করিয়ে নেন। সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী রিয়াদের কাছে থাকে রেজিস্ট্রারের বিবাহ নিবন্ধন আইডি ও কম্পিউটার আইডির পাসওয়ার্ড জেনে ফেলায় রিয়াদ ওই তিনটি আবেদনে ৬৫ লাখ টাকার ঘুষের চুক্তি করে। লন্ডনের দুজনের কাছ থেকে ৬০ লাখ টাকা ও পর্তুগালের একজন প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে রিয়াজ এই আইডি হ্যাকের কাজ করেছেন বলে অফিস সূত্র জানায়। ঘটনাটি ধরা পড়ায় বুধবার থেকে জেলা রেজিস্ট্রারের অফিসে তুলকালামকাণ্ড ঘটে। এদিকে, মন্ত্রণালয়ে চলছে তোলপাড়।

রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, অফিস সহকারী শাহজাদা রিয়াদ নারায়নগঞ্জের উত্তরচাষারার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল আলমের ছেলে। তিনি একজন দলিল লেখক ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি তিনি নারায়নগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম উসমানের মাধ্যমে ভাগিয়ে নেন সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসের কম্পিউটার অপারেটর এর পদ। সুনামগঞ্জে চাকুরী করা কালিন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে দিরাই সাব রেজিস্ট্রার অফিসে শাস্তিমুলক বদলী করা হয়।

বিষয়ে জানতে পরদিন বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রার তার কক্ষে ডেকে আনেন অফিস সহকারী শাহজাদা রিয়াদকে। তিনি তার নিকাহ আইডি থেকে ওই তিনটি আবেদন পাঠানের বিষয়ে জানতে চান। তখন শাহজাদা রিয়াদ বাতিল হওয়া নিকাহ আবেদনে জোরপূবর্ক জেলা রেজিস্ট্রারের স্বাক্ষর নিতে চান। তিনি স্বাক্ষর দিতে না চাইলে রিয়াদ কক্ষে জেলা রেজিস্ট্রারের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে দুজনের মধ্যে হট্টগোল শুনে বাইরের লোকেরা জড়ো হয়।

পরবর্তীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার তদবিরে সিলেট জেলা রেজিস্ট্রার অফিসে বদলী হয়ে এসে নতুন করে দুর্নীতি শুরু করে এই রিয়াদ। কাবিননামা সত্যায়িত করতে আসা অনেক ভুক্তভোগী জানান, রিয়াদ কে কাবিন প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা ঘুষ না দিলে কাবিননামা বাতিল বলে তাদেরকে তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে, ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার সুক্লা দাস কে সদর মহাফেজ খানায় বদলী করার জন্য দেড় লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। জৈন্তাপুর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ পম্পি দাস কে টিসি মোহরার পদে পদোন্নতি জন্য আড়াই লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ। বিয়ানিবাজার সাব রেজিস্ট্রার অফিসের সহকারী সাহরান আহমেদকে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে বদলী করতে সাড়ে ৬ লাখ টাকা ঘুষ নেন কম্পিউটার অপারেটর রিয়াদ।
ফেঞ্চুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের মোহরার বর্তমানে সদর মহাফেজখানায় কর্মরত সুক্লা দাস বলেন, আমাকে সদরে বদলির জন্য রিয়াদ দেড় লাখ টাকা ঘুষ নেন জেলা রেজিস্ট্রারকে দিবেন বলে। পরে জানতে পারি ওই টাকা তিনি নিজেই মেরে খেয়েছেন।

অভিযোগ অস্বীকার করে, সিলেট জেলা রেজিস্ট্রারের কম্পিউটার অপারেটর বলেন, ওই নিকাহ আবেদন আমি করিনি। এটা স্যারের আইডি। ওনার আইডি থেকে কীভাবে আবেদন মন্ত্রণালয়ে গেলো এটা স্যার ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, সিলেটের বিবাহ নিবন্ধনের জন্য মন্ত্রণালয় একটি নিকাহ আইডি আমার কাছে দিয়েছেন। কাজ করতে গিয়ে এটার পাসওয়ার্ড রিয়াদ জেনে গেছে। মন্ত্রণালয়ে বিষয়টি ধরা পড়লে আমি আইডি চেক করে দেখি তিনটি আবেদন পাঠানো হয়েছে আমাকে না জানিয়ে। ওগুলোতে সমস্যা থাকায় আমি মন্ত্রণালয়কে জানাই, সেকশন-৭ আবেদন তিনটি বাতিল করেছেন। পরে আমি বিষয়টি নিয়ে রিয়াদকে ডাকলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি আমি আইআরও স্যারকে জানিয়েছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন