editor
প্রকাশিত: 9:24 PM, September 16, 2024
জুড়ী সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামীলীগের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ী উপজেলাজুড়ে তল্লাশী অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাহাঙ্গীর কবির নানক জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করে সেখান থেকে ভারতে পালানোর জন্য চেষ্টা করছেন এমন তথ্য প্রচার হতে থাকে। এসময় স্থানীয় জনতারা সীমান্ত এলাকায় অবস্থান নিতে শুরু করলে তল্লাশি অভিযানে নামে স্থানীয় প্রশাসন।
স্থানীয় বাসীন্দারা বলেন, দুপুরে আমারা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্স এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হবার পর আমরা সেখানে খোঁজ নেই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি জানান, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশী করছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।
অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। তবে বাসার মালিক সাজিদ জানিয়েছেন, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। যিনি আসছেন তিনি আমার (সাজিদের) মামা শশুর হন। ওনার নাম জাহাঙ্গীর থাকায় মানুষ ভুল করে এটা বলছে যে তিনি জাহাঙ্গীর কবির নানক।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভূয়া।
দৈনিক সিলেটের সময়/আর.এম
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে