editor
প্রকাশিত: 3:33 PM, November 23, 2025
প্রেস বিজ্ঞপ্তি: সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃপক্ষ এবং সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)” বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত “জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়, সিলেট” দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করে যাচ্ছে; এবং এই বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬-৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি করা হবে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক/ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে সংযুক্ত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রাপ্ত আবেদন সমূহ যাচাই ও বাচাইপূর্বক সাংগঠনিকভাবে সুযোগ দানের সক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন। উল্লেখ্য যে, ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ আরো জানাচ্ছেন যে, দৃষ্টিহীন ছাত্রাবাসের (বালক/বালিকা) আসন সংখ্যা সীমিত। সিলেট বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কামনা করছেন।
মো: বায়জিদ খান
মহাসচিব-নির্বাহী পরিচালক
গ্রীন ডিসএ্যাবন্ড ফাউন্ডেশন (জিডিএফ)
জল্লারপার রোড, পশ্চিম জিন্দাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ।
মোবাঃ 01711-485090, 01775-178149
ই-মেইলঃ execdirectorgdf@gmail.com, gdfsyl@gmail.com
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে