editor
প্রকাশিত: 4:20 PM, December 1, 2020
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে চলছে ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে জিন্দাবাজার, বারুতখানা পয়েন্ট ও জেলরোড এলাকার সড়কে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ চালায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
এসময় সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসের ক্যাবল লাইন (তার) অপসারণ করে সিসিক। এতে নগরীতে ইন্টারনেট পরিষেবার বিপর্যয় ঘটে। বিশেষ করে প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে নগরীর ব্যাংকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম। অবশেষে সিসিক কর্তৃক লাইন কর্তনের প্রায় ২৯ ঘণ্টা পর আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জিন্দাবাজার এলাকায় স্বাভাবিক হয় ইন্টারনেট পরিষেবা।
জিন্দাবাজার এলাকার অনেক ব্যবসায়ী এবং বিভিন্ন অফিসের কর্মরতারা আজ এ প্রতিবেদককে জানান, সিসিক কর্তৃক বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল অপসারণের ফলে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সেবা না থাকায় নিয়ে বিপাকে পড়েন তারা। পরে বিকাল ৩টার দিকে এ এলাকার বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা স্বভাবিক করা হয়।
তবে প্রায় দুইদিন ইন্টারনেটহীনতায় অনেক অফিসিয়াল কাজ ব্যাহত হয় অনেক অফিসে আর্থিক ক্ষতিও হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন