editor

প্রকাশিত: 10:11 PM, March 16, 2025

জিয়াউর রহমানের আদর্শ লালন করে ওলামাদল সর্বক্ষেত্রে ভুমিকা রাখছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

দুস্থ ও অসহায়দের মধ্যে ওলামাদল সিলেট জেলার ইফতার বিতরণ

জিয়াউর রহমানের আদর্শ লালন করে ওলামাদল সর্বক্ষেত্রে ভুমিকা রাখছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ লালন করে ওলামাদল আন্দোলন-সংগ্রাম, মানবিক কাজ  সহ সর্বক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওলামাদল কাজ করছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে ওলামাদলের মতো বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সবাইকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

তিনি রোববার (১৬ মার্চ) বিকেলে নগরীর কোর্টপয়েন্টে জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরীব, দুস্থ, অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নুরুল হক এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন  ও সদস্য সচিব এম এস কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্ঠা হেলাল উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন সিলেট জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক ক্বারী হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম, ওলামাদল নেতা মাওলানা আব্দুল হান্নান, ফারুক আহমদ, ওসমানী নগর উপজেলা ওলামাদল নেতা হাফিজ শাহিন খান, এম রায়হান আহমদ, আব্দুশ শহিদ, ছানু মিয়া প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক এইচ এম নুরুল আমিন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক গরীব, দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন