editor
প্রকাশিত: 11:16 AM, October 9, 2025
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রাতে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি।
সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে দোয়া করেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে বাসার উদ্দেশে ফিরে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়া মাজারে পৌঁছান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি ছিল একেবারেই আকস্মিক। ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজারে গেছেন, সেটি স্পষ্ট নয়।
দলের এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, “স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়। ”
অন্য এক নেতা জানান, “মুক্তির পর তিনি একবারও যাননি, তাই হঠাৎ আজ যাওয়া কিছুটা বিস্ময়কর। সম্ভবত ব্যক্তিগত ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। ”
খালেদা জিয়ার সঙ্গে মাজারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।
এদিকে খালেদা জিয়ার মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী সমবেত হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে