editor
প্রকাশিত: 6:41 PM, July 16, 2025
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্টার মধ্যে দিয়ে জুলাই শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হবে। ১৬ জুলাই ২০২৪-এ বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক অন্যতম চরম মুহূর্ত ঘটে। এই দিনটি ছিল সেই ভয়াবহ “জুলাই গণহত্যা” আন্দোলনের সেঞ্চুড়ির সূচনা। যা চাকুরী‑কোটা সংস্কার নিয়ে শুরু হয়ে জাতীয় গণপ্রতিক্রীয়ায় রূপ নেয়।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নিহতের আত্মদানের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি স্বাধীন দেশ পেয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থান আগামী প্রজন্মের কাছে আজীব ইতিহাস হয়ে থাকবে।
তিনি বুধবার (১৬ জুলাই) সকালে সরকারি মদন মোহন কলেজ মিলনায়তনে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহবায়ক রজত কান্তি ভট্টাচার্য্য এর সভাপতিত্বে এবং সরকারি মদন মোহন কলেজ বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন। অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক মো. ফরিদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন মদন মোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলী হাসান পারভেজ।
বক্তব্য রাখেন মদন মোহন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবদুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হোসনে আরা কামালী, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু, সরকারি মদন মোহন কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিলেট মিজানুর রহমান। কবিতা আবৃত্তি করেন সাধারণ বীমা কর্পোরেশন সিলেট জোনাল হেড মহিবুল ইসলাম ফারুক।
অনুষ্ঠান শেষে জুলাই-গণঅভ্যুত্থানে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির সদস্য মুহাম্মাদ যুননুরাইন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন