editor

প্রকাশিত: 9:05 PM, November 27, 2024

জুলাই বিপ্লবে নিহত ও আহতদের আত্মদানের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি: মিফতা সিদ্দিকী

আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান

জুলাই বিপ্লবে নিহত ও আহতদের আত্মদানের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি: মিফতা সিদ্দিকী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ছাত্র-জনতার উপর পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে গুলি চালিয়ে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করেছে।  তাদের হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ৩৪ হাজার মানুষ, চোখ হারিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী ও সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন অসংখ্য ছাত্র জনতা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা। অনেকেই টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছে না। নিহত ও আহতদের আত্মদানের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তিনি বলেন, ১৭ টি বছর বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারো স্বাধীন হয়েছে। আমাদের সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ্যতা থাকার পরেও বিদেশে পাঠিয়ে চিকিৎসা না করিয়ে স্বেরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের সম্মাননা দেওয়া হচ্ছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। আনোয়ার ফাউন্ডেশন পিছিয়ে পড়া অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকেই সাবলম্বী হয়েছেন। আনোয়ান ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনকেও নিহত ও আহতদের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়ে তিনি বলেন, যারা জীবন বাজি রেখে স্বৈরাচারী শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে সম্মান দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব এবং যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে সকলকে দাড়াতে হবে।
তিনি বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটারের ৮ম তলায় ইমজা এর হলরুমে আনোয়ার ফাইন্ডেশন ইউকে বাংলাদেশের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহত এবং  ছাত্র জনতা সাংবাদিকদের প্রতি সশ্রদ্ধ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও রেহেনা বেগম প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
অনুষ্ঠানে আনোয়ার ফাইন্ডেশন ইউকে বাংলাদেশের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহত ২৩ জনকে  সম্মাননা প্রদান করা হয়। নিহত পংকজের মেয়ের পড়ালেখার ও আহত একজনের চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি এজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক হাসান মোহাম্মদ শামীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল সত্তার মামুন, মহানগর বিএনপির সাবেক সদস্য মুরাদ আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি লিমন, মহানগর বিএনপির মামুন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউসার আহমদ রকি প্রমুখ।
নিহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম শহীদ সাংবাদিক আবু তুরাবের বড়ভাই জাবের আহমদ, শহীদ পংকজ কুমার করের বাবা নিখিল কুমার কর, আহতদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক রুবেল আহমদ, রাশেদ আহমদ সহ অন্যান্য আহতরা। অনুষ্ঠানের শুরুতে নিহতদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন