admin

প্রকাশিত: 1:01 PM, October 17, 2025

জুলাই যোদ্ধাদের ত্যাগের স্বাক্ষর গ্রাফিতিতে ফুটে উঠেছে

‘২৪ এর রঙে গ্রাফিতি বিজয়ীদের পুরস্কার বিতরণীতে বিভাগীয় কমিশনার

জুলাই যোদ্ধাদের ত্যাগের স্বাক্ষর গ্রাফিতিতে ফুটে উঠেছে

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো রেজা উন নবী বলেছেন, ফ্যাসিবাদের রক্তহিম করা নিপীড়ন আর দুঃশাসনে আমাদের মাতৃভূমি ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। সারা দেশ একটা কারাগারে পরিণত হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না। কথা বললেই হত্যা ও গুমের শিকার হতে হতো। একটা পরিবারের লোকজনকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে আর খোঁজে পাওয়া যেতো না। মানুষ ভেবে নিয়েছিল এই ফ্যাসিবাদ আর কোনোদিন সরবে না। এমন এক ভয়ংকর ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছিল আমাদের স্কুল কলেজের কিশোর তরুণরা। আবু সাঈদ, মুগ্ধ এটিএম তুরাবরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই অবরুদ্ধ জাতিকে মুক্ত করে দিয়েছে। রক্তের আঁখরে লেখা সেই ইতিহাস, রক্তস্নাত সেই স্বাক্ষর আমাদের শিশু কিশোরদের গ্রাফিতিতে ফুটে উঠেছে। এই গ্রাফিতি জুলাইয়ের অমর চেতনাকে ধারণ করে। আগামীর বাংলাদেশ জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে উঠবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিভাগীয় কমিশনার অফিসের হল রুমে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের ৬ টি বিজয়ী প্রতিষ্ঠানের হাতে প্রায় পনের লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এই প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করেছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। এই কলেজের শিক্ষার্থী তাহিয়া বিন হামিদ ও তার গ্রুপ প্রথম হয়েছে। বিজয়ী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থীদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান বিজয়ী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা, দ্বিতীয় স্থান বিজয়ীকে ২ লাখ টাকা ও তৃতীয় স্থান বিজয়ীকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া জেলা পর্যায়ে বিজয়ীদের হাতে চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চেক তুলে দেন।
জুলাই আন্দোলনে সিলেটের চিত্র তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে পুলিশ গুলি করে হত্যা করেছে। তার গায়ে প্রেস লিখা জ্যাকেট থাকা সত্ত্বেও পুলিশ গুলি করে তার বুক ঝাঁঝরা করে দেয়। এভাবেই ফ্যাসিবাদ সরকারের পেটুয়া বাহিনী পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। আমরা এই রক্তমাখা দিনগুলো ভুলতে পারবো না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা বক্তব্য রাখেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন