editor

প্রকাশিত: 5:47 PM, November 25, 2025

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার নব-নির্বাচিত কমিটিকে মির্জা মোঃ সম্রাট হোসেনের অভিনন্দন

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার নব-নির্বাচিত কমিটিকে মির্জা মোঃ সম্রাট হোসেনের অভিনন্দন

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। কমিটিতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নোমান আহমদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় লিটন আহমদ ও নোমান আহমদ সহ আহবায়ক কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, জুলাই যোদ্ধা সংসদ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির সিলেট জেলার নবগঠিত এই কমিটি নিঃসন্দেহে তরুণ সমাজকে আরও অনুপ্রাণিত করবে। বিশেষ করে লিটন আহমদ ও নোমান আহমদের মতো যোগ্য, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতা আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনটি নতুন গতি ও দিকনির্দেশনা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা সবসময় গণতান্ত্রিক আন্দোলন, সাংগঠনিক উন্নয়ন ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, নতুন কমিটির সদস্যরা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দেশপ্রেম, মানবসেবা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। যুব সমাজকে সংগঠিত করায় তাঁদের ইতিবাচক ভূমিকা ভবিষ্যতে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অভিনন্দন বার্তায় মির্জা মোঃ সম্রাট হোসেন নবনির্বাচিত কমিটির সফল কর্মকাণ্ড, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক ঐক্য এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁদের অঙ্গীকার অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালন করতে প্রয়োজনীয় সাহস ও দৃঢ়তা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন