editor
প্রকাশিত: 2:37 PM, December 10, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) জুড়ী উপজেলা শাখা মানববন্ধন, আলোচনা সভা ও সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করেছে।
আজ সকাল সাড়ে ১১টায় জুড়ী কিরণ স্কয়ারের সামনে সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্র্তুজার পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, জুড়ী টাউন ক্লাব সভাপতি জাাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তারা বৈশ্বিক মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার আহ্বান জানান। ব্যবসায়ী, যানবাহন চালকসহ সেবা দানকারী নিজে মাস্ক পরা এবং মাস্ক নেই এমন কাউকে সেবা না দেয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপজেলার অর্ধশতাধিক সামাজিক সংগঠনের মাঝে দুই প্যাকেট করে সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণ করা হয়।
S/H-(Sultana-3)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে