editor
প্রকাশিত: 5:25 PM, January 24, 2021
নিজস্ব প্রতিবেদক
নব্য জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) নারী সদস্য আফরিন ওরফে প্রিয়তিকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আফরিনের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তখন আফরিন জামিন আবেদন করলে তা বিবেচনা করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।
আফরিনের স্বামী নুরুল ইসলাম মারজান আইন শৃংখলাবাহিনীর জঙ্গী বিরোধী অভিযানে মারা যায়। আর আফরিনকে রাজধানীর আজিমপুর থেকে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট তাকে ২০২০ সালের ৮ জানুয়ারি জামিন দেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করা হয়।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন