editor
প্রকাশিত: 11:07 PM, June 7, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ ৮ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া গোয়াইনঘাট সার্কেল অফিসার প্রভাষ কুমার সিংহ শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।জেলার মধ্যে ২য় এসআই নির্বাচিত হয়েছেন এসআই মাছুম এবং বিশেষ এসআই নির্বাচিত হয়েছেন এসআই খালেদ।
সোমবার (৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেয়া হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ জানান, দেশব্যাপি এই প্রথম অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারো টীম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্টত্ব প্রমাণ করলো।
এই অর্জনের পিছনে উর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকীসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।
টীম গোয়াইনঘাটের সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন যেকোন পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারে মনোনিত করার জন্য সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ উর্ধ্বতন সকল অফিসার মহোদয়গণের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন