editor
প্রকাশিত: 7:42 PM, October 26, 2022
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বুধবার (২৬ অক্টোবর) বাদ আছর হযরত শাহজালাল দরগাহ মসজিদের উত্তর পাশে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে পরম করুনাময় মহান রাব্বুল আল-আমিন এর দরবারে রুহের মাগফেরাত কামনা ও প্রয়াত জাতীয় পার্টির নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি প্রবীণ নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. উসমান আলী, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আহবায়ক নজরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সদস্য মো. মুজিবুর রহমান, সিলেট মহানগর জাপার সদস্য সচিব আব্দুস শহিদ লশকর বশির, জাতীয় পার্টি সিলেট জেলার যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা মো. দৌলা মিয়া, জাতীয় যুব সংহতি সিলেট জেলার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইসমাঈল আলী আশিক, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সুফিয়ান খান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব রোটারিয়ান শাহান উদ্দিন নাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, মহানগর সদস্য সচিব ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক নেতা আকবর হোসেন, ফরিদ আহমদ, জাপা নেতা হাজী মাহমুদুর রহমান বাদশা মিয়া, মো. আতিকুর রহমান, মকবুল হোসেন, জামাল আহমদ, শাহজাহান মাস্টার, জেলা যুবনেতা কয়েছ আহমদ, আক্তার হোসেন, ফয়জুর রহমান গেদুল, জালাল আহমদ, শাহেদ আহমদ, আলী হোসেন, আব্দুস সালাম, কাওছার হোসেন হীরা, হাসান আহমদ, জসিম উদ্দিন, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আফজাল হোসেন মান্না, শাহান আহমদ, মুরাদ হোসেন, রাজু আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন