editor
প্রকাশিত: 6:46 PM, January 7, 2021
অনলাইন ডেস্ক:
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-বি-১৪১৮) এর ত্রি-বার্ষিক নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে।আগামী ১লা ফেব্রুয়ারী সোমবার উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে সকল সিনিয়র নেতৃবৃন্দ ও উপ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের সামনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক আহমদ খান উক্ত তপশীল ঘোষণা করেন।নির্বাচনী তপশিল হলো, ৯ জানুয়ারী সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ভোটার তালিকার উপর আপত্তি।
একই দিন বেলা ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিষ্পত্তি করে ১০ জানুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।১১ ও ১২ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি, ১৩ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোয়ন ফরম জমা, ১৪ জানুয়ারী মনোয়ন ফরম যাচাই-বাচাই ও আপিল, ১৫ জানুয়ারী সকাল থেকে মনোনয়ন প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ও ১৬ জানুয়ারী নির্বাচনী প্রতীক বরাদ্ধ ও আচরণ বিধি ও নির্দেশনা কপি বিতরণ করা হবে।
১লা ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসএমপির মোগলাবাজার থানাধীন পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সভায় প্রধান নির্বাচন কমিশনার সাদেক আহমদ খান সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র উপদেষ্ঠা ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১শ সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো নির্বাচন ও ভোট গ্রহণ এবং গণনা কেন্দ্র।
তাছাড়া বাহির ভোট গণনা দেখার জন্য বড় একটি প্রজেক্টর থাকবে। যাতে করে বাইরে থাকা ভোটাররা স্বচ্ছান্দ ভাবে ভোট গণনা দেখতে পারেন।নির্বাচনী তপশীল ঘোষণাকালে উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মো. আজাদ মিয়া, সহকারী নির্বাচন কমিশনার গোলাম হাফিজ লোহিত, মো. নুর মিয়া, আব্দুল মতিন চৌধুরী ও শাহ ফখরুল ইসলাম রুবেল।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন