editor

প্রকাশিত: 5:18 PM, July 18, 2026

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

4

জাহিদুল ইসলাম :

7

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী উপজেলার ১ নং নিজপাট ও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে সরকারি গেজেট প্রকাশ করেছে সরকার।

7

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এস.আর.ও. নং ২৮১-আইন/২০২৬-এর প্রজ্ঞাপন ১৪ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। প্রজ্ঞাপনটি ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (৯ জুলাই তারিখে জারি করা হয়।

গেজেট অনুযায়ী, ১ নং নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল—এই ১২টি মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।

6

এর আগে জৈন্তাপুরে পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুর হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি ডিও (D.O.) পত্র প্রদান করেন। ওই ডিও পত্রের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিয়ে স্থানীয় সরকার বিভাগ শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত এই গেজেট প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে সরকারের কাছে লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে। একই আইনের ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী সরকার উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।

2

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার, পিএইচডি।

সংশ্লিষ্টদের মতে, সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে জৈন্তাপুরে পৌরসভা গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে আইন অনুযায়ী আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিসহ পরবর্তী সরকারি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

2 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

1 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের

‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ফল ও চারা বিতরণ’

‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ফল ও চারা বিতরণ’

1 এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

8 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে

কানাডায় সিলেটের কৃতি সন্তান শরীফ হত্যা, অভিযুক্তের কারাদণ্ড

কানাডায় সিলেটের কৃতি সন্তান শরীফ হত্যা, অভিযুক্তের কারাদণ্ড

2 কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরের জনপ্রিয় রেস্তোরাঁ দ্য কারি হাউস-এর মালিক ও সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান শরীফ

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

3 জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

2 ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে এক দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাপুরে চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ

জৈন্তাপুরে চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ

8 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: 2 সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের তেতালী বিল ইজারা নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তির বিরুদ্ধে

1
2