editor
প্রকাশিত: 8:51 AM, October 6, 2025
জৈন্তাপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদের পদ স্থগিত করা করেছে উপজেলা বিএনপি। নতুন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে রুমেল আহমেদ কে।
জৈন্তাপুর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র অধীনে ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইলিয়াছ আহমদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগ আনেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইলিয়াস আহমেদ কে লিখিতভাবে শোকজ নোটিশ প্রদান করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়।
পরবর্তীতে তিনি সময় বৃদ্ধি চেয়ে আবেদন করলে উপজেলা বিএনপি তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় প্রদান করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব না দেওয়ায় উপজেলা বিএনপি তার পদ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে সংগঠনের কার্যক্রম সচল রাখতে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুমেল আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে।
এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।
চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নিকট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন