editor

প্রকাশিত: 9:14 AM, September 21, 2024

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী থ্রী পিস আটক

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী থ্রী পিস আটক

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিস,থান কাপড় সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে।

অভিযান পরিচালিনায় সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুল হক জানান, শুক্রবার ( ২০শে সেপ্টেম্বর) প্রতিদিনের মত সেনাবাহিনীর টহল টিম দরবস্ত চতুল রাস্তায় টহল কাজে নিয়োজিত ছিলো।

ওইদিন ভোর আনুমানিক ৬:৩০ ঘটিকায় সেনাবাহিনীর টহলটিম বহনকারী গাড়ীটি দরবস্ত অভিমুখে যাত্রাকালীন সময়ে পিছন থেকে একটি কালো রংয়ের নাম্বারপ্লেট বিহীন ডিআই পিকআপ গাড়ী বেপরোয়া গতিতে সেনাবাহিনীর গাড়ীকে ওভারটেক করে। এতে করে টহলে থাকা সেনাবাহিনীর টিমের সন্দেহ হলে দ্রুত সেই ডিআই পিকআপের পিছু নেয় টহলটিম।

এক পর্যায়ে চোরাকারবারির দল সেনাবাহিনীর অভিযান নিশ্চিত জেনে দরবস্তের নয়াগাতি এলাকায় পৌছা মাত্র চতুল সড়ক থেকে ডিআই গাড়ী নামিয়ে পাশ্ববর্তী নদীর পাড়ে নিয়ে ফেলে রেখে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম এসে গাড়ী সহ গাড়ীতে থাকা ভারতীয় কাপড়ের চালান জব্দ করে সেনাবাহিনীর সহায়তায় থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় কাপড়ের চালানে ৬২২ পিছ শাড়ী,১৩২ পিছ থ্রী পিছ, ৬৪ পিছ থান কাপড় ও ৩৭৫ গজ থান কাপড় ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন উক্তো ঘটনায় তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় কাপড়ের চালান বহনকাজে ব্যবহারীত ডিআই পিকআপটিও জব্দ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়