editor
প্রকাশিত: 1:15 PM, September 2, 2020
সিলেটের সময়::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের উপহারস্বরূপ সিলেটের জৈন্তাপুরে দুস্থ, গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারের আশ্রায়ণ প্রকল্পের অংশ হিসেবে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গৃহনির্মাণ করে হস্তান্তর ও বিভিন্ন অনুদান প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার এবং সিলেট এরিয়ার অধীনস্থ ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গেজেটের তালিকাভুক্ত প্রকৃত দুস্থ, গৃহহীন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কুমারপাড়া গ্রামের সেনা মুক্তিযোদ্ধা মরহুম সৈনিক মুসাবির আলীর স্ত্রী মোছা. আফলাতুন বেগমের নিকট একটি গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংবাদকর্মীগণ।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে গৃহনির্মাণ ও তা দুস্থ, গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তরসহ বিভিন্ন অনুদান প্রদানের কার্যক্রম অতীতেও করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।’
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)