editor
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি বক পাখি অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাখির মাংস রান্না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আহমদের নেতৃত্বে উপজেলার হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে ৮টি বক পাখি আটক করা হয়।
এছাড়া একই সময়ে ভাই ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে রান্না করা পাখির মাংস উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় একজন আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং আটককৃত রান্না করা পাখির মাংস সকলের সম্মুখে বিনষ্ট করা হয়। অপরদিকে উদ্ধার হওয়া ৮টি বক পাখি অবমুক্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও ফারুক আহমদ বলেন, ‘আমরা উপজেলায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৮টি পাখি ও রান্না করা পাখির মাংস উদ্ধার করি। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলার সবগুলো বাজারে এমন আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।’
7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬