editor
প্রকাশিত: 8:03 AM, October 1, 2020
নিজস্ব প্রতিনিধি:-
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ছোট-বড় রাস্তাগুলো দীর্ঘ দিন থেকে ভাঙ্গা থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ওই তিনটি উপজেলার প্রায় সাত কিলোমিটার রাস্তা পাকা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমন সুখবর স্বয়ং মন্ত্রী ইমরান আহমদই জানিয়েছেন।
জানা যায়, পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-৩ থেকে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার জন্য ৬.৮৩৩ কিলোমিটার পাকা সড়ক বরাদ্দ করা হয়েছে। এতে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা।
রাস্তাগুলো হলো- গোয়াইনঘাট উপজেলার যুগিরকান্দি-দিঘিরপার-কোরের বাজার-ঘোষগাঁও-হাকুর বাজার রাস্তা জাফলং বাসস্ট্যান্ড-ছৈলাখেল জিপিএস রাস্তা, বিন্নাকান্দি বাজার-গুলনি চা বাগান রাস্তা, পাইকরাজ-মুন্সীবাজার-লক্ষীনগর রাস্তা, হাদারপার-পাতলীকোনা রাস্তা ও তুরুকভাগ-তোয়াকুল জিসি রাস্তা প্রসস্থকরণ।
জৈন্তাপুর উপজেলার আরএইচডি (সিলেট-তামাবিল) রাস্তা-পশ্চিম ঠাকুরেরমাটি গ্রামীণ রাস্তা উন্নয়ন, শ্রীখেল গ্রাম-চাল্লাইন রাস্তা উন্নয়ন, উত্তর মহাইল গ্রামীণ রাস্তা উন্নয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও পাকা মসজিদ থেকে দলইরগাঁও পশ্চিম রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন ও বাগরজুর-ইছাকলস ইউপি-ছাতক উপজেলা হেডকোয়ার্টার রাস্তার বাগজুর ব্রীজের এপ্রোচ আরসিসি দ্বারা উন্নয়ন। যার মধ্যে গোয়াইনঘাটে ৩.৮২৩ কিলোমিটার, জৈন্তাপুর উপজেলার ২ কিলোমিটার এবং কোম্পানীগঞ্জ উপজেলার ১ কিলোমিটার রাস্তা রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, কোভিড-১৯ এর কারণে প্রকল্প বাস্তবায়ন কম হয়েছ। তবে প্রধানমন্ত্রী মূলত দুই কারণে এমপিদের জন্য ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পটি বিশেষ গুরুত্ব দিয়ে অনুমোদন দিয়েছেন। কারণগুলো হল, প্রধানমন্ত্রী গ্রাম উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। শহরের সুবিধা গ্রামে নিয়ে যেতে কাজ করছেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে।
তিনি আরো বলেন, এমপিরা গ্রামে যখন হাঁটেন, সাধারণ জনগণ ব্রিজ, কালভার্ট নির্মাণ, রাস্তা ইত্যাদির উন্নয়ন দাবি করেন। এসময় এমপিরাও প্রতিশ্রুতি দেন। এ প্রকল্পের মাধ্যমে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। তবে প্রকল্পটির মানসম্মত বাস্তবায়নে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
8 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
6 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
3 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
8 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
4 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
2 পারভীন বেগম: 7 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
7 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)