editor
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
মারুফ আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রাচীন স্বাধীন জৈন্তিয়া রাজ্যের ঐতিহ্যে, ইতিহাস ,সাহিত্য ও সংস্কৃতি ধারণকারী বৃহত্তর জৈন্তায় শিক্ষার উন্নয়ন, সমাজ সংস্কার ও অধিকার আদায়ে বলিষ্ট ভুমিকা পালনকারী সংগঠন ” জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ” গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক ছাত্র নেতা, বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদুল কিবরিয়া বকুল এর সভাপতিত্বে, রুস্তমপুর কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো:লুৎফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ টি এম বদরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট হাসান আহমেদ, মোশতাক চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, প্রভাষক সালাহ উদ্দিন বেলাল, অন্যেতম সদস্য অধ্যক্ষ এম এ রহিম, জৈন্তিয়া কেন্দ্রীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির ,গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেট এর সাধারণ সম্পাদক জনাব হোসাইন আহমদ রানা, জৈন্তিয়া ছাত্র পরিষদের আহবায়ক নাজমুল করিম নুমেন, প্রধান শিক্ষক আইয়ুব আলী,আব্দুল হক, সামছুল হক বিএসসি, ছাত্র নেতা দেলোয়ার হোসেন, ব্যাংকার রুহুল আমিন রুহেল, ছাত্র নেতা মাহফুজুল কিবরিয়া মাহফুজ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সেক্রেটারি ইকবাল হাসান প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন, রোটারিয়ান সামসুজ্জামান জামান।
আলোচনা শেষে , সাবেক ছাত্র নেতা ও বর্তমান কেন্দ্রীয় পরিষদের অন্যেতম সদস্য ,বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদুল কিবরিয়া বকুল কে আহবায়ক, সাবেক ছাত্র নেতা, দক্ষ সংগঠক ও বর্তমান কেন্দ্রীয় পরিষদের অন্যেতম সক্রিয় কর্মী পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ কে যুগ্ন আহবায়ক, জৈন্তিয়া কেন্দ্রীয় যুব পরিষদের অন্যেতম সক্রীয় সদস্য, রুস্তমপুর কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো: লূৎফুর রহমানকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। যারা কেন্দ্রীয় পরিষদকে পরবর্তী ৯০ দিনের মধ্যে একটা ডায়নামিক পুর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।
6 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
5 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
5 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
2 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
6 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,