editor

প্রকাশিত: 11:51 AM, April 22, 2026

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবী

4

জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ|

2

মঙ্গলবার বিকেলে নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় টার্মিনাল সংলগ্ন জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়| সভায় বাস মিনিবাস মালিক সমিতি, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

6

জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি হিরন মিয়া, আবুল হাছান চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল জিতু ও সদস্য শেখ আব্দুল মতিন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, আন্তঃজেলা রোড কমিটির প্রবীণ সদস্য মোঃ নুর মিয়া, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, আন্তঃজেলা রোড কমিটির সাধারণ সম্পাদক আলী আহমদ তপু, কোষাধ্যক্ষ লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাছান, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মোঃ শেখ ফরিদ আলী, শ্রমিক নেতা আহসান ইব্রাহিম ও সাইফুল ইসলাম|

সভায় নেতৃবৃন্দ বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে| শুধু তাই নয় গত কয়েক বছরে জ্বালানী তেলের পাশাপাশি গাড়ীর যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে বাড়লে ভাড়া বৃদ্ধি করা হয়নি| সম্প্রতি জ্বালানী তেলের সংকটের কারণে পরিবহনের ব্যয় কয়েকগুণ বেড়েছে| এরপর জ্বালানী তেলের দাম বৃদ্ধির পরও সরকারের পক্ষ থেকে ভাড়া সময়ের কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া সময়ের একটি প্রস্তাবনা দেয়া হলেও এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি| কিন্তু বেশী দামে জ্বালানী কিনে পূর্বের ভাড়ায় গাড়ী চালানো পরিবহন মালিক শ্রমিকদের পক্ষে সম্ভব নয়| ভাড়া সময়ের কাল বিল্ব করলে মালিক শ্রমিকগণ তাদের পরিবহন বন্ধ রাখতে বাধ্য হবেন| জ্বালানী তেলের দাম ও গাড়ীর যন্ত্রাংশের বাজারমূল্য বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা|

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
8