editor
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলা বিভাগের সহযোগিতায় ‘অসমাপ্ত আত্মজীবনী: বাঙালি জাতির অদম্য প্রেরণার উৎস’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ মার্চ) সকাল এগারোটায় শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান আল মাসুম ও চন্দ্রিকা বড়ুয়া মন্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ যদি আমরা মেনে চলি তাহলে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। ব্যক্তিজীবনে আমাদের সকলেরই উচিত এমন আর্দশ চর্চা করা! এমসি কলেজের এমন ধারাবাহিক আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।’
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (কলেজ ও প্রশাসন) পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্র রেজাউল করিম রাব্বি। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহেদা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিরুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়ের ধন্যবাদ জ্ঞাপনের পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
S/H(Ripa-6)
8 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত
4 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
6 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 তিনি বলেছেন, সিলেটের ২৫০
7 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
2 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
3 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
3 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
2 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 শনিবার (২ মে) সকাল সাড়ে