editor
প্রকাশিত: 8:04 PM, May 6, 2026
খেলাফত মজলিস ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪ মে) বুরহানুদ্দিন বাজারে সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামিম এর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়
নতুন এই কমিটিতে হাফেজ মাওলানা মাহফুজুর রহমান চৌধুরীকে সভাপতি ও আবু ছালেম মোহাম্মদ নাছিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হিফজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ ফাহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আলি আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা শিব্বির আলম চৌধুরী, প্রচার সম্পাদক নাছির আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাছিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সুহেল আহমদ, নির্বাহী সদস্য মো: সুরুজ আলী, মামুনুর রশিদ, শাহজাহান, রমিজ উদ্দীন এবং মো: রাশেদ আহমদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন