editor

প্রকাশিত: 5:24 PM, April 1, 2021

রাজনগরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৩০

রাজনগরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৩০

রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে ঘুর্ণিঝড়ে সহস্রাধিক বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছেএতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রলয়ঙ্কারী ঝড়ে গাছ ও ঘরের চালা পড়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরও বিধ্বস্ত হয়েছে। ঘরের দেয়াল ফেটে গেছে।ক্ষতিগ্রস্থ লোকজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮ টায় হঠাৎ করে রাজনগরের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে উপজেলার ফতেপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, টেংরা, মনসুরনগর, পাঁচগাঁও ও সদর ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সময় গাছ ও ঘরের চালা পড়ে প্রায় ৩০ জন আহত হয়। এরমধ্যে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১০-১২ জন চিকিৎসা নিয়েছেন।সরেজমিনে মনসুরনগর ও রাজনগর ইউনিয়নের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কোনো কোনো ঘরের টিন উড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের চালা উড়িয়ে নেয়ায় দোকানে থাকা মালামাল নষ্ট হয়ে গেছে। বেশকিছু পোল্ট্রি শেড ও গবাধিপশুর খামারের চালা উড়ে গেছে। ঝড়ে বড় বড় গাছ উপড়ে পড়ায় পাকাঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদুৎ লাইনের উপর গাছ পড়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। উপজেলার সদর ইউনিয়নের কমলারাণির দিঘির পাড়ে নির্মিত মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরের চালাও উড়ে গেছে। ঘরের দেয়ালে ফাটল দেয়ায় বাসিন্দারা আতঙ্কেও মধ্যে রয়েছেন। উপজেলা প্রশাসন তাৎক্ষণিক মিস্ত্রী দিয়ে মেরামতের কাজ করাচ্ছে। এখানে মোট ১৩টি পরিবার বসবাস করছে। ঘরগুলোতে নিন্মমানের কাজ হয়েছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষকৃত শাকসবজির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক জানান, তার ইউনিয়নে অসংখ্য ঘরবাড়ির চালা উড়ে গেছে। গাছপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে।ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস জানান, তার ইউনিয়নে প্রায় ৪০ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, ঝড়ে ১ হাজার ১৯০ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। সহস্রাধিক গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক কিছু ব্যবস্থাও নেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির বিষয়টি জানিয়েছি। বরাদ্দ পেলে আরো সহযোগিতা করা হবে।

অনলাইন ডেস্ক (রিপা-৩০)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে