editor
প্রকাশিত: 2:14 PM, April 1, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫০ শয্যা সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে কে ডাক্তার, কে ব্রাদার, কে বয় চেনা দায় সাধারণ রোগীদের কাছে। চিকিৎসকের ভূমিকায় জরুরী সেবা প্রদানকারী অনেক ব্যক্তি সম্পর্কে জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার প্রধান চিকিৎসালয়ের জরুরী বিভাগে সেবা প্রদানে নিযুক্ত লোকগুলো কারা এমন প্রশ্ন করছেন রোগী ও রোগীর স্বজনরা।এদিকে অদক্ষ লোকদের মাধ্যমে জরুরী ও প্রাথমিক সেবা গ্রহণে হিতে বিপরীতে পতিত হচ্ছেন অনেক রোগী। অপেশাদার লোকদের অপচিকিৎসায় স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষজন। হাসপাতালে দিনের পর দিন এমন অপ চিকিৎসার দৌরাত্ম্য চলতে থাকলেও তা দেখেও না দেখার ভান করছেন হাসপাতাল প্রশাসন । হাসপাতালের জরুরী বিভাগের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন শহরের সতেন নাগরিকবৃন্দ।সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরী বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন শহরের ষোলঘর এলাকার সোহেল নামের এক মধ্য বয়সি লোক। তিনি কোনো কোনো সময় জরুরী বিভাগ থেকে রোগী বের করে প্রবেশ দ্বারের বারান্দায় নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছেন। রোগীর হাড় ভাঙ্গা স্থানে প্লাস্টার পড়ানো, কাঁটা কিংবা ছেড়া স্থানে সেলাই দেয়া, ইনজেকশন পুশ করাসহ ড্রেসিংয়ের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দিতে দেখা যায় সোহেল নামের এই লোককে। বিনিময়ে সুঁই, সুতা,ইনজেকশন বাবদ ২০০ থেকে ৫০০ টাকা নিতে দেখা যায় তাকে।জরুরী বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, সোহেল হাসপাতালের কোনো ডাক্তার , স্টাফ, ব্রাদাস কিংবা প্রশিক্ষিত কেউ নন। বলা চলে এক অদৃশ্য শক্তিতে জোরপূর্বক রোগীদের যত্রতত্র চিকিৎসা প্রদান করে তাকে সে। কর্তব্যরত ডাক্তার কিংবা ব্রাদার্সরা তার এমন কাজের প্রতিবাদ করলে তাদের ভয়ভীতিসহ নানভাবে হুমকি প্রদান করে সে।
নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এক ব্রাদার্স জানান, সোহেল হাপাতালে কেউ নয়। একজন নিরক্ষর, অদক্ষ লোক সে। সে জরুরী বিভাগে আসা রোগীদের জোরপূর্বক চিকিৎসা দিয়ে থাকে। স্থানীয় লোক হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করে না কেউ। তাঁর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে সে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। অনেক সময় গায়ে হাত তুলতেও দ্বিধা করে না সে।জানা যায়, সোহেলের মতো একাধিক ব্যক্তি জরুরী বিভাগে অবৈধভাবে চিকিৎসা প্রদান করে থাকেন। সোহেলের মতো এমন অবৈধ ব্যক্তিদের সেল্টারদাতা কে বা কার ক্ষমতার বলে জরুরী বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে জোরপূর্বক চিকিৎসা সেবা প্রদান করছে এরা। এগিয়ে গিয়ে কার অনুমতিতে সে হাসপাতালে রোগীদের সেবা দিচ্ছে জানতে চাইলে হাতে থাকা কাঁচি, সুঁই সুতা ফেলে রেখে অনত্র চলে যায় সে।সোহেলসহ জরুরী বিভাগে অবৈধভাবে সেবা প্রদানকারী লোকদের সম্পর্কে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে বহিরাগত কেউ সেবা দেন না। জরুরী বিভাগে কর্তব্যরত নার্স, ব্রাদার্স, ডাক্তাররা সেবা দেন। চিকিৎসা প্রদানে সোহেলের নামে এক যুবকের ছবি রয়েছে বলে জানালে তিনি প্রতিবেদককে বলেন, সোহেল হাসননগরের । আমি খোঁজ নিয়ে বিহীত ব্যবস্থা গ্রহণ করবো।
অনলাইন ডেস্ক (রিপা-৯)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে