editor

প্রকাশিত: 1:10 PM, September 13, 2020

‘টাকা দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি’

‘টাকা দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি’

8

দেশের বাজারে গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগছে ৭৪ হাজার ৮ টাকা। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কিছুটা দুর্বল হওয়ার যুক্তি দেখিয়ে সোনার দাম বাড়ানো হয়েছে।

জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘করোনার আগে প্রতিদিন ব্যাগেজ রুলসের আওতায় ছয় হাজার থেকে আট হাজার ভরি সোনা দেশে আসত। কিন্তু করোনাকালে সেটি শূন্যের কোটায় নেমে যায়। তবে সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলতে শুরু করায় বর্তমানে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার ভরি সোনা আসছে। সরবরাহ ভালো থাকলেও শুধুমাত্র ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।’

4

এনামুল হক খান বলেন, ব্যাগেজ রুলসের আওতায় সবচেয়ে বেশি সোনা আসে দুবাই, সিঙ্গাপুর ও কাতার থেকে। করোনার আগে ১ দিরহাম কিনতে ২৩ টাকা ৪০ পয়সা লাগত। বর্তমানে লাগছে ২৩ টাকা ৮০ পয়সা। ফলে দাম না বাড়ালে প্রবাসীদের কোনো মুনাফা হয় না। যদিও আন্তর্জাতিক বাজারে সোনার যে দাম, তাতে বর্তমানে বাড়ানোর প্রয়োজন ছিল না।

5

জুয়েলার্স সমিতির সভাপতি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে সোনার দামে ভরিতে ব্যবধান থাকত দেড় থেকে দুই হাজার টাকা। করোনার সময় আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে সোনার সরবরাহও বন্ধ থাকায় ব্যবধান বেড়ে হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ব্যবধান দুই থেকে আড়াই হাজার টাকায় নেমে এসেছে। ভারতের দামও আমাদের কাছাকাছি।’

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বেড়েছে। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা ও ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ায় জুয়েলার্স সমিতি। এরপর অবশ্য দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা। বিশ্ববাজারে গতকাল সন্ধ্যা ৭টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯৪০ ডলার।

বৃদ্ধি পাওয়ায় ব্যবধান দুই থেকে আড়াই হাজার টাকায় নেমে এসেছে। ভারতের দামও আমাদের কাছাকাছি।’

8

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বেড়েছে। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা ও ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ায় জুয়েলার্স সমিতি। এরপর অবশ্য দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা। বিশ্ববাজারে গতকাল সন্ধ্যা ৭টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯৪০ ডলার।

করোনা পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা সম্পর্কে জানতে চাইলে এনামুল হক খান বলেন, বেচাবিক্রি ৮০ শতাংশ পর্যন্ত কমেছে। প্রায় প্রত্যেক ব্যবসায়ী সোনার অলংকার বিক্রি করে কোনোরকমে টিকে আছেন। বর্তমানে প্রতি ভরি সোনার যে দাম, তার থেকে কমপক্ষে ১৫ হাজার টাকা কমানো না গেলে জুয়েলার্স ব্যবসা ঘুরে দাঁড়াবে না। সোনার দাম কমানো না গেলে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ছাড়া ব্যবসা আগের অবস্থায় যাবে না।

8

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
4