editor
প্রকাশিত: 11:46 AM, October 14, 2025
সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তা-ও সেই স্টার জলসার হাত ধরেই।
২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা কিংবা ২০২৩ সালে ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ (মুক্তির অপেক্ষায়), বা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের।
তবে এত সফলতা, খ্যাতি এবং ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার এই ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে জি বাংলার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’-তে অভিনয় করার পর তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, আর ধারাবাহিকে নয়! সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন অভিনেত্রী।
কিন্তু কেন এই পরিবর্তন? স্বস্তিকা জানাচ্ছেন, চরিত্রটি তার মন কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়।’ দীর্ঘ আট বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় ‘বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে অভিনয় করবেন তিনি।
জানা গেছে, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন এই ধারাবাহিকের শুটিং। যদিও স্বস্তিকা দত্ত ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা কখন থেকে এটি সম্প্রচার হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-কে ছোট পর্দায় দেখার জন্য।
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার
8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই
2 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
1 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
7 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
2 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
5 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি