editor
প্রকাশিত: 1:45 PM, February 8, 2021
অনলাইন ডেস্ক:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ শুরু করেছি । কোনো সমস্যা হচ্ছে না।
সোমবার দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এ কথা বলেন।এ সময় তিনি করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আমরা কাল টিকা নেব।জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি।
গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এজন্য দেরি হয়েছে।এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।প্রসঙ্গত, গতকাল রোববার টিকাদানের প্রথম দিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন