editor
প্রকাশিত: 8:40 PM, April 19, 2025
গতকাল ১৮ এপ্রিল ২০২৫ (রবিবার) দুপুর ২:০০ ঘটিকার দিকে সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে রাজমহল মিষ্টান্ন দোকানের সামনে এক অতর্কিত হামলায় শিকার হয়ে আহত হন ছাত্রলীগ কর্মী এ এম নাহিয়ান সাদিক। সে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিকের আপন ছোট ভাই।
সূত্রে জানা যায়, আত্নগোপনে থাকা নাহিয়ান সাদিক গতকাল দুপুরে নগরীর টিলাগড়ে আসেন, টিলাগড় পয়েন্টে রাজমহল মিষ্টান্ন দোকানের সামনে এসে রিকশা থেকে নামা মাত্রই ৫/৬ জন মাস্ক পরিহিত যুবক তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কিল ঘুষি এবং লাত্থি মারতে থাকে৷ এসময় তাদের একজন বলে যে “তোর ভাই ফারহান দেশে থাকলে তাকে মারতাম, সে লন্ডনে তাই তোকে মারছি; তোর ভাই ফারহানকে বলিস বাপের বেটা হলে যেন দেশে এসে এখন আওয়ামী লীগ করে। তাকে বলিস আমার নাম বিজয়, ছাত্রদলের বিজয়। আমাকে ভালো করে চিনে সে৷ তাকে পেলে জানেই মেরে ফেলতাম”। আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা স্লোগান দিয়ে দিয়ে মোটরসাইকেলে করে স্থানত্যাগ করে, উপস্থিত কেউ তাদেরকে আটকের চেষ্টা করেনি।
হামলায় ডান পায়ে, হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন নাহিয়ান সাদিক। প্রসঙ্গত ৫ আগস্ট ২০২৪ সাল থেকেই ফারহান সাদিকের ভাই নাহিয়ান সাদিক তার মা-সহ আত্নগোপনে আছেন। ৫-ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তাদের ফেঞ্চুগঞ্জস্থ গ্রামের বাড়িতে হামলা এবং ভাংচুর হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন