editor
প্রকাশিত: 1:24 PM, July 9, 2026
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব প্রতারণা ও ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগ উঠেছে।
ভুয়া স্বামী-স্ত্রী বানিয়ে কলোনিতে ঘর ভাড়া দেওয়া, ভাড়া বকেয়া রাখা এবং পরবর্তীতে সাজানো নাটক তৈরি করে সামাজিক গাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে গত রাতে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানা যায়, জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা ফজলু মিয়া (৫৯) এলাকার প্রভাবশালীদের অবৈধ টিলা কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী হাফিজ মিয়া (৪০) তাঁকে ও তাঁর পরিবারকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হাফিজ মিয়ার ইন্ধনে প্রায় তিন মাস পূর্বে ইয়াসমিন বেগম (২৭) ও মানিক মিয়া (৩৩) নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফজলু মিয়ার ভাতিজা আনছার মিয়ার কলোনিতে ৩,০০০ টাকা মাসিক ভাড়ায় একটি কক্ষ নেন। ভাড়া নেওয়ার পর থেকে তারা কোনো ভাড়া পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
গত ৩ এপ্রিল দুপুরে কলোনির অন্যান্য ভাড়াটিয়াদের সামনে বকেয়া ভাড়া চাইলে ১ নম্বর বিবাদীনি ইয়াসমিন বেগম আবারও সময় দাবি করেন। এসময় তারা আসলে প্রকৃত স্বামী-স্ত্রী নন—এমন খবর জানতে পেরে আনছার মিয়া তাঁদের চলতি মাসের মধ্যে ঘর ছেড়ে দেওয়ার চূড়ান্ত আলটিমেটাম দেন।
পরবর্তীতে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে হাফিজ মিয়ার বাড়িতে বৈঠক করেন এবং তাঁর প্রত্যক্ষ কু-পরামর্শে ৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কলোনিতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তারা পূর্বপরিকল্পিতভাবে একটি সাজানো নাটক উপস্থাপন করে আনছার মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং মারধরের উদ্যোগ নেন। শুধু তা-ই নয়, অসৎ উদ্দেশ্যে টাকা আদায় ও পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়।
এ ঘটনায় ফজলু মিয়া বাদী হয়ে হাফিজ মিয়া, ইয়াসমিন বেগম, মানিক মিয়া, আরিফুল ইসলাম নাহিদ (২৭), আজিজুল ইসলাম নিশাদ (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে বিবাদী করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১