editor
প্রকাশিত: 2:00 PM, October 3, 2021

নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক ::
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের বন্ধ অ্যাকাউন্ট ফেরত পেতে আদালতে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে আবেদন করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।
এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসরণকারী ছিলেন। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।
এছাড়া ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি গত জানুয়ারিতেই তার ৭০ হাজারের বেশি সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যাওয়া ৭০ হাজারের বেশি এসব অ্যাকাউন্টের বেশিরভাগই চরমপন্থি গোষ্ঠী কিউঅ্যাননের।
এর আগে গত ৭ জানুয়ারি ফেসবুক ও ইন্সটাগ্রামেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে ওভারসাইট বোর্ডের পর্যালোচনায় ফেসবুকে ট্রাম্পকে ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
তবে এরপর থেকে বিভিন্ন সময়ই নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প। সেসবে কাজ না হওয়ায় এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত পেতে আদালতে আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবেদনে টুইটারের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি হিসেবে তালেবানের প্রসঙ্গ টেনেছেন তিনি।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, টুইটার কর্তৃপক্ষ তালেবানকে আফগানিস্তানজুড়ে তাদের বিজয়ের খবর নিয়ে নিয়মিত টুইট করতে দিয়েছে। অপরদিকে ‘বিভ্রান্তিকর তথ্য’ আখ্যা দিয়ে তার টুইটগুলো সরিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। কংগ্রেসের যৌথ ওই অধিবেশনে সেদিন জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল।
একপর্যায়ে ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ও মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। হামলাকারীদের অনেকেই ছিল সশস্ত্র। ভেতরে ঢুকে সিনেট হলে রীতিমতো তাণ্ডব চালায় তারা।
শুধু তা-ই নয়, স্পিকার ন্যান্সি পেলোসিসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার কার্যালয়ও তছনছ করে তারা। হামলা-সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ নিহত হন পাঁচজন। এরপরই ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একে একে নিষিদ্ধ হন ট্রাম্প।
ডিএসএস / ৩ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন