editor
প্রকাশিত: 12:13 PM, September 11, 2021

রেদয়ানউল ইসলাম রিদু (ডানে)
অনলাইন ডেস্ক :: বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ানউল ইসলাম রিদু নিহত হয়েছেন।
শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদয়ানউল একই উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার জন্য বের হন রেদয়ানউল। বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। এছাড়া গমবোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
পরে ট্রাকচালক নিজেই অন্যদের সহযোগিতায় রেদয়ানউলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানান চিকিৎসক। সাবেক এ ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সতীর্থরা।
রেদয়নুল ইসলাম রিদু জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। কয়েক বছর আগে ক্রিকেটার রেদয়ানউল নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছেই দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনার দায়িত্ব নেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
ডিএসএস / ১১ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন