editor
প্রকাশিত: 11:47 AM, January 27, 2026
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ভৈরব বাজার জংশন স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনের ইঞ্জিনের পরবর্তী চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ওই স্টেশনের আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে গভীর রাত থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চূড়ান্ত উদ্ধার কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বগিটি লাইনে ফিরিয়ে এনে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে। তবে ঠিক কখন নাগাদ ট্রেন চলাচল পুনরায় শুরু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাইন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে আছে বলে জানা গেছে।
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
7 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট