editor
প্রকাশিত: 7:58 PM, April 4, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকার সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। এ সময় ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালুর কথা বলা হয়েছে। এ ঘোষণার পর রাজধানীর ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। চলছে টাকা তোলার হিড়িক। এ অবস্থায় গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরা।রোববার (৪ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন ব্যাংক এলাকা ঘুরে এমন পরিস্থিতির চিত্র পাওয়া গেছে।ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, লকডাউনের কারণে ব্যাংকে গ্রাহকের উপস্থিতির সঙ্গে বেড়েছে লেনদেনও। যা অন্যদিনের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিন টাকা উত্তোলনের পরিমাণই বেশি ছিল।আবির হোসেন নামে পূবালী ব্যাংকের এক গ্রাহক বলেন, ‘বাসার ভাড়াটেরা এখনও ভাড়া পরিশোধ করেনি, সংসারের খরচ, ওষুধ এবং নিত্যপণ্যের বাজার করা প্রয়োজন। কাল থেকে লকডাউনে যাচ্ছে দেশ, মাসের শুরু টাকার প্রয়োজন। সেজন্যই আসা।’একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘আজ অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ লেনদেন হয়েছে। এর মধ্যে গ্রাহক টাকা উত্তোলন বেশি করেছেন। তবে মাস্ক ছাড়া কাউকে ব্যাংকের শাখায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’লকডাউন ঘোষণার পর পরই যেনো ঈদের মতো কেনাকাটা নেমেছেন সাধারন মানুষ। হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাংকে উপচে পড়া ভিড় দেখা গেছে। ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা ও অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখাসহ ব্যাংকগুলোতে গিয়ে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ব্যাংক থেকে রাস্তা পর্য়ন্ত দীর্ঘ লাইনে গ্রাহকরা টাকা তুলতে অপেক্ষা করছিল।
অনলাইন ডেস্ক(রিপা-৩৯)
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে