editor
প্রকাশিত: 11:07 PM, September 17, 2023
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানা- জাঙ্গাইল, টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় এতিমখানার হল রুমে অভিভাবক সমাবেশে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মঞ্জুর আহমদ। বক্তব্য রাখেন দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মোঃ জাকারিয়া, সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মাহদি হাসান, হাফিজ মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা ফুজায়েল আহমদ, হাফিজ আব্দুল হক, ক্বারী উসমান গণি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা রাজীবুল ইসলাম ইমন, সহকারী শিক্ষা সচিব মাওলানা আরমান আহমদ, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, মাওলানা মুফতি সাফওয়ান আহমদ প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হামদ ও ক্বেরাত পরিবেশন করেছেন রবিউল হাসান রুহান, আহমদ গুলজার, নুরুল করিম, বরকত উল্লাহ, সাহেদ মিয়া, শায়েক আলী, আব্দুর রহমান ও আবিদ আল-হাসান।
প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুল মুমিন বলেন, শিশুদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এতিম শিক্ষার্থীদের গড়ে তোলতে হবে। শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল