editor
প্রকাশিত: 6:12 PM, July 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি আটক করা হয়েছে।এসময় ইঞ্জিন চালিত স্টীলের ১টি নৌকা ও বিড়ি চালানের সাথে সম্পৃক্ত ৪ যুবককেও আটক করা হয়।
আটককৃতরা হলো-জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার শফিকুর রহমানের ছেলে মোঃ আলী আকবর, একই এলাকার ইসরাক আলীর ছেলে মিসবাহ, ফখরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ও হারুন অর রশিদের ছেলে তানভীর আহমদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ও এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া এবং এএসআই মহিউদ্দিনকে সাথে নিয়ে চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এক অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ বান্ডিল ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দীন বিড়ির চালান আটক করা হয়। এর সাথে জড়িত থাকায় চার যুবক ও একটি ইঞ্জিন চালিত স্টীলের নৌকা আটক করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি, বহনকারী ইঞ্জিন চালিত স্টীলের নৌকা ও ৪ যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন