editor
প্রকাশিত: 6:09 PM, March 4, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের পুলিশের পৃথক অভিযানে ৭ জুয়াড়ি ও ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল বুধবার (৩ মার্চ) সিলেট নগরী ও দক্ষিণ সুরমা থেকে এ ৯ জনকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, বুধবার রাত সাড়ে ১টার দিকে নগরীর দক্ষিণ বাগবাড়ীস্থ শাহনুর মিয়ার রিকশার গ্যারেজ থেকে খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ। আটককৃতরা হচ্ছেন- আইনুল হক (৩৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. আব্দুল মাজেদ (৩৭), মো. গোলাপ মিয়া (৪৬), মো. আব্দুল মালেক (৩২), চয়ন দাস (৩৩) ও মো. লাল চান মিয়া (৩৬)। অভিযানে নেতৃত্ব দেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টি.এম. আল-আমিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, পৃথক অভিযানে দক্ষিণ সুরমা থানাপুলিশ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমার ভার্থখলা স্টেশন রোডস্থ মেসার্স তৌকির সু-স্টোরের ভিতরে ইয়াবা ট্যাবলেট বিক্রিরত অবস্থায় ফয়সল আহমদ (৩৭) ও তৌকির আহমদ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানাপুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এএসআই মো. আমিনুর রহমান, এএসআই মো. বোরহান উদ্দিন, এএসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, কনস্টেবল মোছাব্বির ও মো শরিফুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা (নং-০৩) দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন