editor
প্রকাশিত: 11:00 AM, September 28, 2021

ভুয়া চিকিৎসক তন্ময় অধিকারী (২৭)
অনলাইন ডেস্ক ::
খুলনায় তন্ময় অধিকারী (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ এ দণ্ডাদেশ দেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার ডুমুরিয়া বাজারে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তন্ময়কে আটক করেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গত বছর তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব দাশ ভুয়া চিকিৎসা দেওয়া এবং প্রেসক্রিপশনে শিশু ও মহিলা বিশেষজ্ঞ লেখায় ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে তন্ময় অধিকারীর চেম্বার বন্ধ করে দেন। পরে সঞ্জিব দাশ বদলি হয়ে ডুমুরিয়া ত্যাগ করলে তন্ময় আবারও ডুমুরিয়া বাজারের মনোয়ারা সুপার মার্কেটে চেম্বার খুলে রোগী দেখা শুরু করে। কয়েক মাস আগে এক অভিযোগের ভিত্তিতে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান তাকে রোগী না দেখতে সতর্ক করে দেন। কিন্তু তন্ময় অধিকারী চেম্বার পরিবর্তন করে ডুমুরিয়া থানা সড়কের রাজ মেডিকেল হলে রোগী দেখতে থাকেন।
র্যাব ৬ এর গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষণ ও তদন্ত করে সত্যতা পায়। সেই সূত্র ধরে সোমবার এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে মেডিকেল অ্যাসিসটেন্ট হওয়া সত্ত্বেও ডাক্তার পরিচয় দিয়ে অনুমোদনহীন অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী তন্ময় অধিকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, গত ৫/৬ মাস ধরে চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে রোগী দেখছিলেন তন্ময়। র্যাবের অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন